অদলবদল

অদলবদল adala-badala বিশেষ্য, ১ পালটাপালটি, জায়গা বদল; ২ বিনিময়। ।অসংসদ বাংলা অভিধান

অদহনীয়

অদহনীয় adahanīẏa, adahya বিশেষণ, পোড়ে না বা পোড়ানো যায় না এমন, incombustible (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।অসংসদ বাংলা অভিধান

অদহনীয়তা

অদহনীয়তা বিশেষ্য, দগ্ধ না হওয়ার বা না পোড়ার অবস্থা বা ভাব।অসংসদ বাংলা অভিধান

অদহ্য

অদহ্য adahanīẏa, adahya বিশেষণ, পোড়ে না বা পোড়ানো যায় না এমন, incombustible (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।অসংসদ বাংলা অভিধান

অদহ্যতা

অদহ্যতা বিশেষ্য, দগ্ধ না হওয়ার বা না পোড়ার অবস্থা বা ভাব।অসংসদ বাংলা অভিধান

অদাতা

অদাতা adātā (-তৃ) বিশেষ্য, যে দান করে না, কৃপণ। ।অসংসদ বাংলা অভিধান

অদানে অব্রাহ্মণে

অদানে অব্রাহ্মণে adāne, abrāhmaṇe (আলংকরিক) ক্রিয়া-বিশেষণ, সৎ বা সার্থক ব্যাপারে নয়, বাজে কাজে, বাজে ব্যাপারে (সাধারণগত বাজে কাজে অর্থ ও পরিশ্রম ব্যয় সম্পর্কে প্রযোজ্য)।অসংসদ...

অদিতি

অদিতি aditi বিশেষ্য, ১ দক্ষ প্রজাপতির কন্যা; দেবগণের মাতা ও কশ্যপ মুনির পত্নী; ২ আকাশ; ৩ পৃথিবী। । ~ নন্দন বিশেষ্য, ১ অদিতির পুত্র;...

অদিন

অদিন adina বিশেষ্য, অশুভ দিন; দুর্দিন (অদিনে অক্ষণে)। ।অসংসদ বাংলা অভিধান

অদীক্ষিত

অদীক্ষিত adīkṣita বিশেষণ, যার দীক্ষা নেওয়া হয়নি এমন; বিশেষ অনুষ্ঠান ও সংকল্প করে কোনো কর্মে প্রবৃত্ত হয়নি এমন। ।অসংসদ বাংলা অভিধান

অদীন

অদীন adīna বিশেষণ, ১ দীন বা গরিব নয় এমন; ২ ধনী; ৩ সমৃদ্ধ। ।অসংসদ বাংলা অভিধান

অদীপ

অদীপ adīpa বিশেষণ, আলোহীন; প্রদীপ জ্বালা হয়নি এমন (‘অদীপ সন্ধ্যা’: য. সে.)। ।অসংসদ বাংলা অভিধান

অদূর

অদূর adūra বিশেষণ, দূর নয় এমন, কাছের, নিকটবর্তী। ।অসংসদ বাংলা অভিধান

অদূরদর্শিতা

অদূরদর্শিতা বিশেষ্য, ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা।অসংসদ বাংলা অভিধান

অদূরদর্শী

অদূরদর্শী (-র্শিন্) বিশেষণ, যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী।অসংসদ বাংলা অভিধান

অদূরবদ্ধদৃষ্টি

অদূরবদ্ধদৃষ্টি বিশেষ্য, দৃষ্টিক্ষীণতা, short-sightedness (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অদূরবর্তী

অদূরবর্তী (-র্তিন্) বিশেষণ, দূরে অবস্থিত নয় এমন, কাছের। বিশেষ্য, অদূরবর্তিতা।অসংসদ বাংলা অভিধান

অদূরভবিষ্যৎ

অদূরভবিষ্যৎ বিশেষ্য, যে ভবিষ্যৎ দূরে নয়; অনতিবিলম্ব; পরবর্তী যে সময় আগতপ্রায়, near future.অসংসদ বাংলা অভিধান

অদূরস্থ

অদূরস্থ বিশেষণ, দূরে অবস্থিত নয় এমন; কাছের; নিকটবর্তী।অসংসদ বাংলা অভিধান

অদূরস্পর্শী

অদূরস্পর্শী (-র্শিন্) বিশেষণ, দূরকে স্পর্শ করে না বা দূরে অর্থাৎ গভীরে যায় না এমন; ভাসা-ভাসা, উপর-উপর, অগভীর।অসংসদ বাংলা অভিধান

অদূরে

অদূরে ক্রিয়া-বিশেষণ, দূরে নয় এমন, কাছে, নিকটে।অসংসদ বাংলা অভিধান

অদৃঢ়

অদৃঢ় adr̥ṛha বিশেষণ, দৃঢ় বা মজবুত নয় এমন। ।অসংসদ বাংলা অভিধান

অদৃশ্য

অদৃশ্য adr̥śya বিশেষণ, দেখা যায় না এমন; দৃষ্টির অগোচর। ।অসংসদ বাংলা অভিধান

অদৃষ্ট

অদৃষ্ট adr̥ṣṭa বিশেষণ, দেখা যায়নি এমন; অদেখা; দেখা যায় না এমন। ☐ বিশেষ্য, ভাগ্য, নিয়তি, দৈব (‘হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ।অসংসদ...

অদৃষ্টক্রমে

অদৃষ্টক্রমে ক্রিয়া-বিশেষণ, ভাগ্যবশত, ভাগ্যবশে (অদৃষ্টক্রমে জিনিসটি খুঁজে পাওয়া গেল)।অসংসদ বাংলা অভিধান

অদৃষ্টচর

অদৃষ্টচর বিশেষণ, আগে দেখা যায়নি এমন।অসংসদ বাংলা অভিধান

অদৃষ্টপরীক্ষা

অদৃষ্টপরীক্ষা বিশেষ্য, ভাগ্যপরীক্ষা, ভাগ্যগণনা, ভাগ্যের ফলাফল বিচার।অসংসদ বাংলা অভিধান

অদৃষ্টপুরুষ

অদৃষ্টপুরুষ বিশেষ্য, যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন অর্থাৎ বিধাতা।অসংসদ বাংলা অভিধান

অদৃষ্টপূর্ব

অদৃষ্টপূর্ব বিশেষণ, আগে দেখা যায়নি এমন।অসংসদ বাংলা অভিধান

অদৃষ্টবাদ

অদৃষ্টবাদ বিশেষ্য, দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে।অসংসদ...

অদৃষ্টবাদী

অদৃষ্টবাদী (-দিন্) বিশেষণ, বিশেষ্য, অদৃষ্টবাদে বিশ্বাসী বা অদৃষ্টের উপর নির্ভরশীল (ব্যক্তি)।অসংসদ বাংলা অভিধান

অদৃষ্টলিপি

অদৃষ্টলিপি বিশেষ্য, ভাগ্যের বা বরাতের লিখন।অসংসদ বাংলা অভিধান

অদৃষ্টিগোচর

অদৃষ্টিগোচর adr̥ṣṭi-gocara বিশেষণ, দেখা যায় না এমন, দৃষ্টির বাইরে রয়েছে এমন। ।অসংসদ বাংলা অভিধান

অদৃষ্টের পরিহাস

অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা।অসংসদ বাংলা অভিধান

অদেখা

অদেখা বিশেষণ, দেখা হয়নি এমন, না দেখা (‘এসেছ অদেখা বন্ধু’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ।অসংসদ বাংলা অভিধান

অদেব-মাতৃক

অদেব-মাতৃক adeba-mātr̥ka বিশেষণ, বৃষ্টির জলের উপর যাকে (ফসলের জন্য) নির্ভর করতে হয় না। (তু. দেবমাতৃক)। ।অসংসদ বাংলা অভিধান

অদেয়

অদেয় adeẏa বিশেষণ, দেওয়া যায় না এমন, দেওয়ার অযোগ্য, দেওয়া উচিত নয় এমন (তোমাকে আমার অদেয় কিছুই নেই)। ।অসংসদ বাংলা অভিধান

অদৈন্য

অদৈন্য adainya বিশেষ্য, দারিদ্রের অভাব, সচ্ছলতা। ☐ বিশেষণ, দীনতাহীন; অকৃপণ। ।অসংসদ বাংলা অভিধান