অণ্ডাকৃতি

অণ্ডাকৃতি বিশেষণ, ডিমের ন্যায় আকৃতিবিশিষ্ট, oval.অসংসদ বাংলা অভিধান

অত

অত ata বিশেষণ, ক্রিয়া-বিশেষণ, ওই পরিমাণ (অত হাসি ভালো নয়)। ☐ সর্ব. ওই পরিমাণ বেশি বস্তু বা বিষয় (অত দিয়ে কী হবে ?)। ☐...

অতএব

অতএব ata-eba অব্যয় এইজন্য, সুতরাং, কাজেকাজেই (সে অসুস্থ, অতএব তার পক্ষে যাওয়া সম্ভব নয়)। ।অসংসদ বাংলা অভিধান

অতট

অতট ataṭa বিশেষ্য, ১ পর্বত ইত্যাদির পাশের উঁচু স্থান; ২ নদীতটের উচু স্থান। ☐ বিশেষণ, তট নেই যার। ।অসংসদ বাংলা অভিধান

অতথা

অতথা atathā বিশেষ্য, বিশেষণ, অসত্য, বেঠিক। ।অসংসদ বাংলা অভিধান

অতথ্য

অতথ্য atathya বিশেষণ, মিথ্যা, অসত্য, যা তথ্য বা যথার্থ নয়। ।অসংসদ বাংলা অভিধান

অতনু

অতনু atanu বিশেষণ, ১ তনু বা দেহ নেই যার, অঙ্গহীন; ২ বিপুল, অক্ষুদ্র। ☐ বিশেষ্য, অনঙ্গদেব, কাম, মদন। ।অসংসদ বাংলা অভিধান

অতন্দ্র

অতন্দ্র atandra, atandrita বিশেষণ, ১ নিদ্রাহীন; ২ সজাগ; ৩ সতর্ক (দেশের স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী); ৪ মনোযোগী; ৫ নিরলস; ৬ অবিরাম। ।অসংসদ বাংলা অভিধান

অতন্দ্রিত

অতন্দ্রিত atandra, atandrita বিশেষণ, ১ নিদ্রাহীন; ২ সজাগ; ৩ সতর্ক (দেশের স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী); ৪ মনোযোগী; ৫ নিরলস; ৬ অবিরাম। ।অসংসদ বাংলা অভিধান

অতঃপর

অতঃপর ataḥ-para অব্যয় এরপর, তারপর। ।অসংসদ বাংলা অভিধান

অতরল

অতরল atarala বিশেষণ, যা তরল নয়; জমাট। ।অসংসদ বাংলা অভিধান

অতর্ক

অতর্ক atarka বিশেষ্য, কুতর্ক, বাজে তর্ক, অনর্থক তর্ক। । অতর্ক্য বিশেষণ, তর্কের দ্বারা যার মীমাংসা হয় না।অসংসদ বাংলা অভিধান

অতর্কিত

অতর্কিত atarkita বিশেষণ, অলক্ষিত, অপ্রত্যাশিত, যা আগে থেকে চিন্তা করা বা অনুমান করা যায়নি (অতর্কিত আক্রমণে শত্রুসৈন্য ছত্রভঙ্গ হল)। ।অসংসদ বাংলা অভিধান

অতর্কিতে

অতর্কিতে ক্রিয়া-বিশেষণ, আচম্বিতে; অসতর্ক অবস্থায়, হঠাৎ।অসংসদ বাংলা অভিধান

অতল

অতল atala বিশেষণ, যার তল নেই, অথই, অগাধ (অতল জল)। ☐ বিশেষ্য, সপ্ত পাতালের অন্যতম; প্রথম পাতাল; পাতাল (অতলে তলিয়ে গেল)। ।অসংসদ বাংলা অভিধান

অতলতল

অতলতল বিশেষ্য, অথই জলের নিম্নদেশ।অসংসদ বাংলা অভিধান

অতলস্পর্শ

অতলস্পর্শ বিশেষণ, যার তলদেশ স্পর্শ করা যায় না, অথই, অগাধ, অত্যন্ত গভীর (অতলস্পর্শ সমুদ্র, অতলস্পর্শ পাণ্ডিত্য অর্থাৎ গভীর পাণ্ডিত্য)।অসংসদ বাংলা অভিধান

অতলান্তিক

অতলান্তিক atalāntika বিশেষ্য, আটলাণ্টিক মহাসাগর। ।অসংসদ বাংলা অভিধান

অতশত

অতশত বিশেষ্য, অতরকম, ওইসব নানারকম ব্যাপার বা বিষয়।অসংসদ বাংলা অভিধান

অতসী

অতসী atasī বিশেষ্য, ১ সোনালি রঙের ফুলবিশেষ; ২ মসিনা, তিসি, commonflax; ৩ শণ, Indian hemp. ।অসংসদ বাংলা অভিধান

অতি

অতি ati অব্যয় ১ অধিক (অতি শীঘ্র, অতিবল); ২ অতিক্রান্ত (অতীত-অতি+ইত); ৩ বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। ☐ বিশেষণ, ১ অত্যন্ত অসংগত, অনুচিত; ২ (মন্দার্থে) অতিরিক্ত...

অতি দর্পে হতা লঙ্কা

অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)।অসংসদ বাংলা অভিধান

অতিকথন

অতিকথন বিশেষ্য, অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়।অসংসদ বাংলা অভিধান

অতিকথা

অতিকথা বিশেষ্য, অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়।অসংসদ বাংলা অভিধান

অতিকায়

অতিকায় বিশেষণ, প্রকাণ্ড দেহ যার। ☐ বিশেষ্য, রাবণের এক পুত্রের নাম।অসংসদ বাংলা অভিধান

অতিক্রম

অতিক্রম বিশেষ্য, ১ পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); ২ ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্থান দখল করা, supersession (সরকারি পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অতিক্রমণ

অতিক্রমণ বিশেষ্য, ১ পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); ২ ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্থান দখল করা, supersession (সরকারি পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অতিক্রমণীয়

অতিক্রমণীয় বিশেষণ, লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন।অসংসদ বাংলা অভিধান

অতিক্রম্য

অতিক্রম্য বিশেষণ, লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন।অসংসদ বাংলা অভিধান

অতিক্রান্ত

অতিক্রান্ত বিশেষণ, অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)।অসংসদ বাংলা অভিধান

অতিক্ষেত্রিক

অতিক্ষেত্রিক বিশেষণ, কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (সরকারি পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অতিচালাক

অতিচালাক বিশেষণ, বিশেষ্য, অত্যন্ত চালাক (লোক); (আলংকরিক) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)।অসংসদ বাংলা অভিধান

অতিতপ্ত

অতিতপ্ত বিশেষণ, অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।অসংসদ বাংলা অভিধান

অতিতর

অতিতর বিশেষণ, অত্যন্ত (‘দোঁহে প্রেম অতিতর’: ভা. চ.)।অসংসদ বাংলা অভিধান

অতিথি

অতিথি atithi বিশেষ্য, কোনো গৃহস্থের গৃহে আগত অনাত্মীয় ব্যক্তি, আগন্তুক, অভ্যাগত। ।অসংসদ বাংলা অভিধান

অতিথিপরায়ণ

অতিথিপরায়ণ বিশেষণ, অতিথিকে যত্ন করে এমন, অতিথির সেবা করাই যার স্বভাব।অসংসদ বাংলা অভিধান

অতিথিবৎসল

অতিথিবৎসল বিশেষণ, অতিথিকে যত্ন করে এমন, অতিথির সেবা করাই যার স্বভাব।অসংসদ বাংলা অভিধান

অতিথিশালা

অতিথিশালা বিশেষ্য, অতিথির থাকবার স্থান বা গৃহ।অসংসদ বাংলা অভিধান

অতিথিশিল্পী

অতিথিশিল্পী বিশেষ্য, যে আমন্ত্রিত শিল্পী বিনা পারিশ্রমিকে কাজ করে।অসংসদ বাংলা অভিধান

অতিথিসৎকার

অতিথিসৎকার বিশেষ্য, অতিথিকে আহার ও আশ্রয় দেওয়া বা তার ব্যবস্থা করা।অসংসদ বাংলা অভিধান

অতিথিসেবা

অতিথিসেবা বিশেষ্য, অতিথিকে আহার ও আশ্রয় দেওয়া বা তার ব্যবস্থা করা।অসংসদ বাংলা অভিধান

অতিদর্প

অতিদর্প বিশেষ্য, অত্যধিক অহংকার।অসংসদ বাংলা অভিধান

অতিদীর্ঘ

অতিদীর্ঘ বিশেষণ, খুব লম্বা; খুব বড়।অসংসদ বাংলা অভিধান