বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অচ্ছোদ acchoda বিশেষণ, স্বচ্ছজলবিশিষ্ট, যার অর্থাৎ যে জলাশয় ইত্যাদির জল স্বচ্ছ, নির্মল এমন (‘অচ্ছোদসরসীনীরে রমণী যেদিন’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ☐ বিশেষ্য, হিমালয় অঞ্চলের সরোবরবিশেষ। ।অসংসদ...
অজহল্লিঙ্গ্ ajahalliṅg, ajahat-liṅga বিশেষ্য, (ব্যাকরণ) যে শব্দ অন্য লিঙ্গের বিশেষণরূপে ব্যবহৃত হলেও নিজের লিঙ্গ বজায় রাখে (অর্থাৎ অজহল্লিঙ্গ শব্দটি ক্লীবলিঙ্গ হলে অন্য স্ত্রীলিঙ্গ শব্দের...
অজাতশত্রু বিশেষণ, শত্রু জন্মায়নি এমন, শত্রুহীন (তিনি ছিলেন প্রকৃতই একজন অজাতশত্রু লোক)। ☐ বিশেষ্য, ১ মগধের হর্ষঙ্কবংশীয় রাজা, বিম্বিসারের পুত্র; ২ যুধিষ্ঠির।অসংসদ বাংলা অভিধান
অজানত ajānata, ajānate, ajānte ক্রিয়া-বিশেষণ, অজ্ঞাতসারে, অজ্ঞাতে, না জেনে (এ ব্যাপার আমার অজানতে ঘটেছে, আমি অজান্তে এ কাজ করে ফেলেছি)। ।অসংসদ বাংলা অভিধান
অজানতে ajānata, ajānate, ajānte ক্রিয়া-বিশেষণ, অজ্ঞাতসারে, অজ্ঞাতে, না জেনে (এ ব্যাপার আমার অজানতে ঘটেছে, আমি অজান্তে এ কাজ করে ফেলেছি)। ।অসংসদ বাংলা অভিধান
অজান্তে ajānata, ajānate, ajānte ক্রিয়া-বিশেষণ, অজ্ঞাতসারে, অজ্ঞাতে, না জেনে (এ ব্যাপার আমার অজানতে ঘটেছে, আমি অজান্তে এ কাজ করে ফেলেছি)। ।অসংসদ বাংলা অভিধান