অঙ্কজ্ঞ

অঙ্কজ্ঞ —বি, বিণ, যিনি অ৽ জানেন বা অ৽ শাস্ত্রে পারদর্শী।

অঙ্কতন্ত্র

অঙ্কতন্ত্র—বি, গণিত বা বীজগণিত—বিষয়ক রাশি—বিজ্ঞান।

অঙ্কদেশ

অঙ্কদেশ বিশেষ্য, ক্রোড়, কোল; (উদ্ভিদ) পাতার উপরিস্থ তল, ventral surface (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অঙ্কন

অঙ্কন বি, চিহ্নকরণ। ২ সংখ্যা— লিখন। ৩ রেকাপাতন। ৪ আঁকা; চিত্রকরণ। অঙ্কন aṅkana বিশেষ্য, ১ চিহ্ন দেওয়া; ২ সংখ্যা লেখা; ৩ বর্ণন (তরিত্রাঙ্কন);...

অঙ্কনীয়

অঙ্কনীয় বিশেষণ, অঙ্কনযোগ্য, অঙ্কিত করতে হবে এমন।

অঙ্কপাত

অঙ্কপাত বিশেষ্য, সংখ্যা স্থাপন; চিহ্নিতকরণ (‘চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে’: সঞ্জী.)।

অঙ্কপাতন

অঙ্কপাতন বিশেষ্য, (গণিত) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অঙ্কবাচক

অঙ্কবাচক বিশেষণ, সংখ্যা নির্দেশক, cardinal (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অঙ্কবিৎ

অঙ্কবিৎ বিশেষ্য, গণিতজ্ঞ ব্যক্তি।

অঙ্কবিদ

অঙ্কবিদ বিশেষ্য, গণিতজ্ঞ ব্যক্তি।

অঙ্কবিদ্যা

অঙ্কবিদ্যা বিশেষ্য, গণিতশাস্ত্র।

অঙ্কলক্ষ্মী

অঙ্কলক্ষ্মী বিশেষ্য, ১ অঙ্কস্থিতা লক্ষ্মী; ২ পত্নী।

অঙ্কশায়ী

অঙ্কশায়ী বিশেষণ, কোলে শয়নকারী। স্ত্রী. অঙ্কশায়িনী।

অঙ্কশাস্ত্র

অঙ্কশাস্ত্র বিশেষ্য, গণিতবিদ্যা, গণিতশাস্ত্র।

অঙ্কশাস্ত্রবিৎ

অঙ্কশাস্ত্রবিৎ—বি, বিণ, যিনি অ৽ জানেন বা অ৽ শাস্ত্রে পারদর্শী।

অঙ্কশাস্ত্রবেত্তা

অঙ্কশাস্ত্রবেত্তা—বি, বিণ, যিনি অ৽ জানেন বা অ৽ শাস্ত্রে পারদর্শী।

অঙ্কস্থিত

অঙ্কস্থিত বিশেষণ, ১ কোলে অবস্থিত; ২ অতি নিকটবর্তী।

অঙ্কিত

অঙ্কিত aṅkita বিশেষণ, ১ চিহ্নিত; দাগ-দেওয়া; ২ শোভিত; ৩ চিত্রিত; ৪ গ্রথিত। ।

অঙ্কী

অঙ্কী aṅkī (-ঙ্কিন্) বিশেষণ, ১ দাগওয়ালা, দাগি; ২ কলঙ্কযুক্ত (‘অঙ্কী কলানিধি’)। ।

অঙ্কীয়

অঙ্কীয় aṅkīẏa বিশেষণ, অঙ্ক বা কোলসংক্রান্ত; (উদ্ভি. প্রাণি.) অঙ্ক- সংক্রান্ত; ventral (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অঙ্কুট

অঙ্কুট aṅkuṭa বিশেষ্য, চাবি; যা দিয়ে তালা ইত্যাদি খোলা যায় (‘সিদ্ধির অঙ্কুটে সোনার স্বর্গের দ্বার খুলিত না তবু’: সুধীন্দ্রনাথ দত্ত)। ।

অঙ্কুর

অঙ্কুর aṅkura বিশেষ্য, ১ বীজ থেকে যা প্রথম বার হয়, কল; মুকুল; ২ উন্মেষ. সঞ্চার (‘ভাবের অঙ্কুর’: জ্ঞান.); ৩ উদ্ভিন্ন বা নবোদিত বস্তু; ৪...

অঙ্কুরিত

অঙ্কুরিত aṅkurita বিশেষণ, মুকুলিত; প্রকাশিত; আবির্ভূত।

অঙ্কুরোদয়

অঙ্কুরোদয় বিশেষ্য, বীজ থেকে মুকুলের প্রথম প্রকাশ; সূত্রপাত, উন্মেষ।

অঙ্কুরোদ্গম

অঙ্কুরোদ্গম বিশেষ্য, বীজ থেকে মুকুলের প্রথম প্রকাশ; সূত্রপাত, উন্মেষ।

অঙ্কুশ

অংকুশ বিশেষ্য হাতির মাথায় প্রহার করে বা খোঁচা দিয়ে তার দুষ্টতা দমন বা গতি বৃদ্ধি করার আঁকশির মুখের ন্যায় সূক্ষ্মাগ্র বক্রমুখ লৌহদণ্ড বিশেষ; অংকুশ; অঙ্কুষ; হস্তী...

অঙ্কুষ

অংকুশ বিশেষ্য হাতির মাথায় প্রহার করে বা খোঁচা দিয়ে তার দুষ্টতা দমন বা গতি বৃদ্ধি করার আঁকশির মুখের ন্যায় সূক্ষ্মাগ্র বক্রমুখ লৌহদণ্ড বিশেষ; অংকুশ; অঙ্কুশ; হস্তী...

অঙ্কোপরি

অঙ্কোপরি aṅkopari অব্যয় কোলের উপর। ।

অঙ্গ

অঙ্গ১ বি, হস্ত পদাদি অবয়ব ও শরীরের অংশ। ২ শরীর যন্ত্র organ. ৩ শরীর; দেহ। —”অঙ্গে যতই চাপায় রতন, কবি বসে থাকে ছবির...

অঙ্গগ্রহ

অঙ্গগ্রহ বিশেষ্য, অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ।

অঙ্গগ্লানি

অঙ্গগ্লানি বিশেষ্য, ১ শরীরের কষ্ট; ২ দেহের ময়লা।

অঙ্গচালন

অঙ্গচালন বিশেষ্য, হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম।

অঙ্গচ্ছেদ

অঙ্গচ্ছেদ বিশেষ্য, দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন।

অঙ্গচ্ছেদন

অঙ্গচ্ছেদন বিশেষ্য, দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন।

অঙ্গজ

অঙ্গজ বিশেষণ, দেহ থেকে জাত বা উৎপন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ☐ বিশেষ্য, সন্তান।

অঙ্গজনু

অঙ্গজনু বিশেষণ, দেহ থেকে জাত বা উৎপন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ☐ বিশেষ্য, সন্তান।

অঙ্গজা

অঙ্গজা বিশেষ্য, বিশেষণ, কন্যা।

অঙ্গণ

অঙ্গণ aṅgaṇa বিশেষ্য, ১ আঙিনা, উঠান, প্রাঙ্গণ; ২ যে অপরিবাহী মাধ্যম বিদ্যুৎপ্রবাহকে পৃথক করে, dielectric. ।

অঙ্গত্র

অঙ্গত্র বিশেষ্য, অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া।

অঙ্গত্রাণ

অঙ্গত্রাণ বিশেষ্য, অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া।

অঙ্গদ

অঙ্গদ aṅgada বি, বাহুতে পরিধান যোগ্য অলঙ্কার— বিঃ, কেয়ূর; বাজু। “অ৽ দুটি বাহুতে পরায় কুণ্ডল দেয় কানে।”—রবী৽। ২ কিষ্কিন্ধ্যাধিপতি বালির পুত্র। “অ৽ বলেন...

অঙ্গন

অঙ্গন, aṅgana বিশেষ্য, ১ আঙিনা, উঠান, প্রাঙ্গণ; ২ যে অপরিবাহী মাধ্যম বিদ্যুৎপ্রবাহকে পৃথক করে, dielectric. ।

অঙ্গনা

অঙ্গনা aṅganā বিশেষ্য, সুন্দরী রমণী; দেহসৌষ্ঠবসম্পন্না নারী; রমণী। ।

অঙ্গন্যাস

অঙ্গন্যাস বিশেষ্য, বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ।

অঙ্গপ্রত্যঙ্গ

অঙ্গপ্রত্যঙ্গ বিশেষ্য, অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ।

অঙ্গপ্রায়শ্চিত্ত

অঙ্গপ্রায়শ্চিত্ত বিশেষ্য, পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন।

অঙ্গবিকৃত

অঙ্গবিকৃতি বিশেষ্য, শরীরের বা চেহারার বিকার, monstrosities (বিশ্ববিদ্যালয় পরিভাষা); মৃগি রোগ, apoplexy.

অঙ্গবিক্ষেপ

অঙ্গবিক্ষেপ বিশেষ্য, অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন।