অকুমার
শব্দমান : প্রমিত
রোমান : akumar
আইএএসটি : akumāra
আইপিএ : ɔkumar
উচ্চারণ : অকুমার
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + উ + ম + আ + র
বিশেষ্য
১.
কুমারভিন্ন; অতীত-কৌমার; কুমারাবস্থা অতিক্রান্ত হয়েছে এমন ব্যক্তি; তরুণ; যুবা।
২.
পঞ্চবর্ষাধিক বয়স্ক বালক।
৩.
তন্ত্রমতে, ষোড়শবর্ষ পর্যন্ত কুমারাবস্থা, তারপর যৌবন। তুলনীয়: ‘কৌমারং যৌবনং জরা’—গীতা, ২.১৩।
স্ত্রীলিঙ্গ
অকুমারী—দশ বৎসরের বালিকা।
ব্যুৎপত্তি
সংস্কৃত, নঞ্ তৎপুরুষ সমাস; ন + কুমার।
প্রয়োগ
- ১.‘আমার বংশের ভাগ্য, বিশ্বরূপ পুত্ত্র যোগ্য, অকুমার করিল সন্ন্যাস।’ – চৈতন্য মঙ্গল