অকুব

শব্দমান : প্রমিত
রোমান : akub
আইএএসটি : akuba
আইপিএ : ɔkub
উচ্চারণ : অকুব
শব্দ শ্রেণী : বিদেশী
ভাষা : আরবি, ফারসি
বিশ্লেষণ : অ + ক + উ + ব

বিশেষ্য

১.
জ্ঞান; বোধ; বুদ্ধি; বিবেচনা; প্রজ্ঞা; অভিজ্ঞতা; দক্ষতা।
২.
জ্ঞান; অবগতি; সচেতনতা; কোন বিষয়ে অবহিত থাকা।

বিশেষণ

১.
আক্কেলসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বুদ্ধিমান; বুদ্ধি-বিবেচনাযুক্ত; বিচক্ষণ; সুবিবেচক।

ব্যুৎপত্তি

আরবি وَقُوف (ওয়াকূফ) > ফারসি وُقُوف (উকূফ) > বাংলা অকুব। এর সঙ্গে ফারসি বে (بے) উপসর্গ যুক্ত হয়ে বে-ওয়াকূফ বা বেওয়াকূফ শব্দের সৃষ্টি; অর্থ—যার বুদ্ধি বা কাণ্ডজ্ঞান নেই।

বিবর্তন

আরবি وَقُوف (উকূফ) শব্দটি وَقَفَ (ওয়াকাফা) ধাতুর মাসদার। ধাতুটির মূল অর্থ দাঁড়ানো; থামা; স্থির হওয়া; অবস্থান করা। এর সঙ্গে কোন বিষয়ে মনোযোগ দিয়ে অবগত হওয়া বা বুঝে ওঠার ভাবও যুক্ত হয়েছে। আরবি থেকে ফারসি-উর্দু ব্যবহারে শব্দটি জ্ঞান, উপলব্ধি, বোধ ও অভিজ্ঞতার অর্থ গ্রহণ করেছে।