অকুমারী

শব্দমান : প্রমিত
রোমান : akumari
আইএএসটি : akumārī
আইপিএ : ɔkumari
উচ্চারণ : অকুমারী
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + উ + ম + আ + র + ঈ

বিশেষ্য

১.
তরুণী; যুবতী; প্রথমযৌবনা।
২.
যে কুমারী নয়; দ্বাদশবর্ষের ন্যূনবয়স্কা নারী।
৩.
কন্যা; অবিবাহিতা কন্যা; অনূঢ়া নারী।
৪.
অবলা কন্যা, অর্থাৎ বলহীনা নারী।

ব্যুৎপত্তি

সংস্কৃত, অ + কুমার + ঈ (স্ত্রীলিঙ্গ); নঞ্ তৎপুরুষ।

প্রয়োগ

  1. ০১.
    অকুমারীবেশ – ‘অকুমারী আছ তুমি প্রথম যৌবনে। সদা এইরূপে থাক আমার বচনে‌॥’ – মহাভারত, কাশীদাস
  2. ০২.
    অনূঢ়া – ‘অকুমারীকালে জন্ম হইল নন্দনে।’ – মহাভারত, কাশীদাস
  3. ০৩.
    অনূঢ়া – ‘অষ্ট অকুমারী।’ – দুর্গাপঞ্চরাত্রি, কাশীবিলাস বন্দ্যোপাধ্যায়
  4. ০৪.
    অনূঢ়া – ‘আহ্মি দুই বালা, যৌবন সহজে হেলা, অকুমারী পাবের ঘরয়।’ – বঙ্গসাহিত্য-পরিচয়
  5. ০৫.
    অনূঢ়া – ‘হিমালয় কন্যা আমি অকুমারী নারী। সত্য নষ্ট করিবারে চাহ বল কারি॥ অনূঢ়া করিলে হয় নরক অপার।’ – বাইশ কবি মনসা, অমূল্যরতন বন্দ্যোপাধ্যায়
  6. ০৬.
    অবলা – ‘ব্রহ্মার বরে রাবণ তোমাকে ত্রিভুবনে নারি। কি করিতে পারি আমি নারী অকুমারী॥’ – রামায়ণ, কৃত্তিবাস
  7. ০৭.
    অবিবাহিতা – ‘অকুমারীনারী সব মাগিব শৃঙ্গার।’ – ময়নামতীর গান
  8. ০৮.
    অবিবাহিতা – ‘অকুমারীর স্তন যেন ক্ষীরের নাই গন্ধ।’ – মনসা মঙ্গল, বিজয়গুপ্ত
  9. ০৯.
    দ্বাদশবর্ষীয়া – ‘সম্প্রাপ্তে দ্বাদশে বর্ষে কুমারীত্যভিধীয়তে।’ – স্মৃতি
  10. ১০.
    দ্বাদশবর্ষের কম বয়সী – ‘অকুমারি বল কৈলে নিন্দিব অমরে।’ – মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা
  11. ১১.
    যুবতী – ‘তুমি অকুমারী সতী, অবশ্য চাহি তোমার পতি।’ – মনসা মঙ্গল
  12. ১২.
    যুবতী – ‘আপনার কন্যা হরে অকুমারি নারী।’ – গঙ্গামঙ্গল