অকর্মণ্য

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ম্মণ্য
রোমান : akarmonno
আইএএসটি : akarmaṇya
আইপিএ : ɔkɔrmonno
উচ্চারণ : অকর্-মোন্-নো
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র্ + ম + ণ্ + য

সংজ্ঞা

যে লোক কোন কাজের নয় এমন, অপদার্থ, অক্ষম; অথবা, যে বস্তু কোন কাজে লাগে না।

বিশেষণ

১.
যে কর্মণ্য বা কর্মক্ষম নয়; কর্মে অসমর্থ; অকুশল; কর্মের অযোগ্য; যার কর্ম করার ক্ষমতা নেই; কর্মক্ষম নয় এমন; অপটু; অকেজো।
২.
বৈধ কর্মে অপ্রশস্ত বা নিষিদ্ধ; শাস্ত্রীয় ক্রিয়ায় অবিহিত।
৩.
অকেজো; অব্যবহার্য; যে বস্ত কোন কাজেই লাগে না; অচল; বিকল; ব্যবহারের অযোগ্য।

পদান্তর

বিশেষ্য, অকর্মণ্যতা—কর্মে অযোগ্যতা বা অপটুতা।

প্রয়োগ

বিশেষণ

  1. ১.
    অকেজো –
    সে ক্রমাগত রোগে ভুগিয়া এক প্রকার অকর্ম্মণ্য হইয়া পড়িয়াছে।
  2. ২.
    অসমর্থ – এই অকর্ম্মণ্য হাতীটাকে দূর করিয়া দাও – – শিশুশিক্ষা, তৃতীয় ভাগ, মদনমোহন তর্কালঙ্কার
  3. ৩.
    কর্মের অযোগ্য – পরস্পরের স্বভাব-পরীক্ষায় যে বিবেক ও ধৈর্য্যের প্রয়োজন, তাহা ঐ সময়ে অকর্ম্মণ্যপ্রায় থাকে… – পারিবারিক প্রবন্ধ, ভূদেব মুখোপাধ্যায়
  4. ৪.
    নিষিদ্ধকর্ম – অকর্ম্মণ্যং তিথিমলং বিদ্যাদেকাদশীং বিনা। – তিথ্যাদিতত্ত্ব

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ + কর্ম্মণ্ + য; নঞ্ তৎপুরুষ, স্ত্রীলিঙ্গ অকর্মণ্যা।