অকর্মণ্যতা

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্মণ্যত্ব
রোমান : akarmannota
আইএএসটি : akarmaṇyatā
আইপিএ : ɔkɔrmɔnnot̪a
উচ্চারণ : অকর্-মন্-নোতা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র্ + ম + ণ্ + য + ত + আ

বিশেষ্য

১.
অক্ষমতা, অযোগ্যতা; কর্মে অযোগ্যতা বা অপটুতা।

পদান্তর

বিশেষণ, অকর্মণ্য।

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ + কর্মণ্য + তা।