অকর্মঠ
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ম্মঠ (অপ্রমিত)
রোমান : akarmath
আইএএসটি : akarmaṭha
আইপিএ : ɔkɔrmoʈʰ
উচ্চারণ : অকর্মঠ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : কৃ
বিশ্লেষণ : অ + ক + র্ + ম + ঠ
বিশেষণ
১.
অকর্মক্ষম; অকর্মণ্য।
২.
অলস; কুঁড়ে।
ব্যুৎপত্তি
সংস্কৃত অ + কর্ম্ম + ঠ (স্থ—শক্তি, কুশল)।
টীকা
সংস্কৃত কর্ম্ম + ঠ (কর্তৃবাচ্য) ক্ষমতার্থে—উভয় দৈহিক এবং কৌশল জ্ঞান সম্বন্ধে। ‘থ’র কঠোর ও দৃঢ়তর রূপ ‘ঠ’। সংস্থা >; স্থান ও থাকা বোধক, সুতরাং কর্মে স্থিতি জ্ঞাপক। কিন্তু শক্তি ও কৌশল জ্ঞান না থাকলে স্থান অধিকার করা যায় না। তাই কর্মঠ অর্থে কর্মক্ষম।