অকর্মকৃৎ১
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ম্মকৃৎ (অপ্রমিত)
রোমান : akarmakrit
আইএএসটি : akarmakṛt
আইপিএ : ɔkɔrmɔkrit̪
উচ্চারণ : অকর্মকৃৎ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : কৃ
বিশ্লেষণ : অ + ক + র্ + ম + ক + ঋ + ৎ
সংজ্ঞা
যে অন্যায় বা নিষিদ্ধ কাজ করে।
বিশেষণ
১.
কুকর্মকারক; কুকর্মকারী; কুকৃতী; দুর্বৃত্ত; দুষ্কর্মকারী; দুষ্কৃতকারী; দৃষ্কৃতী।
ব্যুৎপত্তি
সংস্কৃত অ + কর্মন্ + √কৃ + ক্বিপ্; কুকর্ম করে যে; উপপদ তৎপুরুষ সমাস। এখানে ‘অকর্ম্মন্’ উপপদ এবং √কৃ ধাতুর সঙ্গে ক্বিপ্ প্রত্যয় যুক্ত হয়েছে।
অকর্মকৃৎ২
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ম্মকৃৎ (অপ্রমিত)
রোমান : akarmakrit
আইএএসটি : akarmakṛt
আইপিএ : ɔkɔrmɔkrit̪
উচ্চারণ : অকর্মকৃৎ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : কৃ
বিশ্লেষণ : অ + ক + র্ + ম + ক + ঋ + ৎ
সংজ্ঞা
যে কোন কর্ম করে না বা কর্মে প্রবৃত্ত হয় না।
বিশেষণ
১.
যে কর্মকৃত নয় অর্থাৎ কর্ম করে না; কর্মহীন; নিষ্ক্রিয়; নির্ব্যাপার; কর্মবিমুখ।
প্রয়োগ
- ১.কর্মহীন – ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্ম্মকৃৎ। অর্থাৎ কেউ কখন এক মুহূর্তের জন্যও কর্ম না করে থাকতে পারে না। – গীতা
ব্যুৎপত্তি
সংস্কৃত অ (নঞ্) + কর্ম + কৃৎ; যে কর্ম করে না; নঞ্ তৎপুরুষ। এখানে ‘অ’ নঞর্থক উপসর্গ নয়, নঞ্ সমাসের পূর্বপদ।