অকর১
শব্দমান : প্রমিত
রোমান : okor
আইএএসটি : akara
আইপিএ : ɔkɔr
উচ্চারণ : অকর
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র
বিশেষণ
১.
যার কর নেই; করহীন; হস্তশূন্য; হস্তহীন।
২.
[স্ত্রীলিঙ্গ] অকরা।
ক্রিয়াবিশেষণ
১.
করহীন হওয়া; কর ব্যতিরেকে।
ব্যুৎপত্তি
সংস্কৃত ন = অ + কর (হস্ত) – বহুব্রীহি সমাস।
অকর২
শব্দমান : প্রমিত
রোমান : okor
আইএএসটি : akara
আইপিএ : ɔkɔr
উচ্চারণ : অকর
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র
বিশেষণ
১.
(রাজস্ব) নিষ্কর, শুল্ক বা করের অযোগ্য; শুল্কের অযোগ্য; রাজভাগরহিত; নিষ্কর; tax or rent-free; duty free.
ব্যুৎপত্তি
সংস্কৃত ন = অ + কর (রাজস্ব) – বহুব্রীহি সমাস।