অকরণ১
শব্দমান : প্রমিত
রোমান : okoron
আইএএসটি : akaraṇa
আইপিএ : ɔkɔron
উচ্চারণ : অকরণ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র + ণ
বিশেষ্য
১.
না করা; অননুষ্ঠান; অক্রিয়া; নিবৃত্তি।
২.
করণাভাব; কাজের অভাব।
৩.
অনুচিত কর্ম; অনুচিত কাজ; অপকর্ম; অক্রিয়া।
৪.
নির্গুণ ব্রহ্ম; সর্বকর্ম রহিত পরমাত্মা।
ব্যুৎপত্তি
সংস্কৃত ন + কৃ + ল্যুট্; ন = অ-করণ।
অকরণ২
শব্দমান : প্রমিত
রোমান : okoron
আইএএসটি : akaraṇa
আইপিএ : ɔkɔron
উচ্চারণ : অকরণ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র + ণ
বিশেষণ
১.
যার করণ বা দেহেন্দ্রিয়াদি নেই; ইন্দ্রিয়াদি হীন; সর্বকরণহীন; অবয়ব হীন; নিরাকার; পরমাত্মা।
২.
যার নির্মাণ নেই; অনির্মিত; অকৃত্রিম; স্বাভাবিক; যাকে কেউ জন্ম দেয়নি বা তৈরি করেনি; পরমাত্মা।
ব্যুৎপত্তি
সংস্কৃত ন = অ + করণ = ইন্দ্রিয়; বহুব্রীহি সমাস; স্ত্রীলিঙ্গে অকরণা।
অকরণ৩
শব্দমান : প্রমিত
রোমান : okoron
আইএএসটি : akaraṇa
আইপিএ : ɔkɔron
উচ্চারণ : অকরণ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র + ণ
বিশেষণ
১.
করণের অভাব; অননুষ্ঠান; অনাচরণ।
২.
করণাভাব; নিবৃত্তি।
৩.
সংস্কৃত ন = অ + করণ; যার করণ নেই, নঞ্ তৎপুরুষ সমাস।
প্রয়োগ
বিশেষণ
- ১.না করা – অকরণাৎ মন্দকরণং শ্রেয়ঃ (স্মার্ত্ত)।
- ২.অনাচরণ – এ সভের বিদ্ধাত্যাগ, অবিদ্ধাকরণ। অকরণে দোষ, কৈলে ভক্তি-লম্ভন॥ – চৈতন্যচরিতামৃত।