অকম্মা
শব্দমান : কথ্য
বিকল্প বানান : অকর্মা
রোমান : okomma
আইএএসটি : akammā
আইপিএ : ɔkɔmma
উচ্চারণ : অকম্মা
শব্দ শ্রেণী : তদ্ভব
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ম্ + ম + আ
বিশেষণ
১.
যে কোন কর্ম সম্পন্ন করতে পারে না; কোন কর্মের নয়; যে কোন কাজেই লাগে না।
২.
অলস; জড়প্রকৃতি।
৩.
কর্মবিমুখ; যে কাজ করতে ভালবাসে না।
৪.
যে কুকর্ম করে; অপকর্মকারী; নিন্দনীয় কর্মকারী; কুক্রিয়াকারী।
ব্যুৎপত্তি
সংস্কৃত ন = অ + কর্ম্মন্– প্রথমা একবচন > কথ্য অকম্মা।