অকঞ্চুক

শব্দমান : প্রমিত
রোমান : akanchuk
আইএএসটি : akañcuka
আইপিএ : ɔkontʃuk
উচ্চারণ : অকঞ্চুক
বিশ্লেষণ : অ + ক + ঞ্ + চ + উ + ক

বিশেষণ

১.
কঞ্চুক বা খোলস-খোসাবিহীন; খোসা নেই এমন (ফলাদি সম্পর্কে); খোলসহীন (সরীসৃপাদি সম্পর্কে)।
২.
(উদ্ভিদবিদ্যা) পুষ্পমণ্ডলহীন—যে ফুলে বৃতি (calyx) ও দলমণ্ডল (corolla), অর্থাৎ পুষ্পমণ্ডলের উভয় অংশই অনুপস্থিত; Achlamydeous;

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ + কঞ্চুক।