অকট

শব্দমান : প্রাচীন বাংলা
বিকল্প বানান : অক্কট (অপ্রমিত)
রোমান : okot
আইএএসটি : akaṭa
আইপিএ : ɔkɔʈ
উচ্চারণ : অকট
শব্দ শ্রেণী : দেশী
বিশ্লেষণ : অ + ক + ট
১.
আশ্চর্য; বিস্ময়কর। প্রাচীন বাংলা বৌদ্ধগান ও দোহায় শব্দটির প্রয়োগ পাওয়া যায়। যেমন— “অকট করুণা ডমরুলি বাজঅ”, “অক্কট পণ্ডিঅ” (চর্যাপদ ৩১.২)। চর্যাপদের টীকায় শব্দটির অর্থ ‘আশ্চর্য’— “অকটেতি আশ্চর্য্যং”, “অক্কট ইত্যাশ্চর্য্যং”।

ব্যুৎপত্তি

তুলনীয়—আকাট; বৌদ্ধ বাংলা।