অকচ

শব্দমান : প্রমিত
রোমান : okoch
আইএএসটি : akaca
আইপিএ : ɔkɔtʃ
উচ্চারণ : অকচ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + চ

বিশেষ্য

১.
কেশহীন; কেশশূন্য; ন্যাড়া; টেকো; টাকরোগী।
২.
[স্ত্রীলিঙ্গ] অকচা।
৩.
[আলঙ্করিক] কেতুগ্রহ। পৌরাণিক ধারণা অনুসারে, কেতু রাহুর ছিন্নদেহ; তার মস্তক নেই বলে তাকে অকচ বলা হয়।

ব্যুৎপত্তি

ন = অ (নাই)–কচ (কশ) যার বহুব্রীহি সমাস। ‘অকচ’ শব্দের প্রচলিত ব্যাখ্যায় অ অর্থ অভাব বা না থাকা এবং কচ অর্থ কেশ; অর্থাৎ যার কেশ নেই, সে অকচ। শ্রীযুক্ত তারানাথ তর্কবাচস্পতির মতে, শব্দটির ব্যুৎপত্তি অক-চায়-ড— ‘অকায় লোকোপপ্লবায় চায়তে ইতি অকচ’।