অকংগ্রেসী

শব্দমান : প্রমিত
রোমান : akanggresi
আইএএসটি : akaṃgresī
আইপিএ : ɔkɔŋɡreʃi
উচ্চারণ : অকংগ্রেসী
শব্দ শ্রেণী : মিশ্র
ভাষা : বাংলা, ইংরেজি
বিশ্লেষণ : অ + ক + ং + গ্ + র + এ + স + ঈ

বিশেষণ

১.
কংগ্রেস দলের নিয়ন্ত্রণাধীন নয় এমন; কংগ্রেস-শাসনমুক্ত; কংগ্রেসের কর্তৃত্ব বা প্রভাববহির্ভূত; কংগ্রেস দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন।

ব্যুৎপত্তি

বাংলা অ + ইংরেজি কংগ্রেস (Congress) + বাংলা ঈ।

প্রয়োগ

  1. ১.
    ‘বহুনিন্দিত অকংগ্রেসী প্রদেশগুলি হইতে দাঙ্গার কোন খবর পাওয়া যায় নাই।’ – মাসিক মোহাম্মদী, ১৯৩৭