অংস্য

শব্দমান : প্রমিত
রোমান : ongsjo
আইএএসটি : aṃsya
আইপিএ : ɔŋʃdʒɔ
উচ্চারণ : অংস্য
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + স্ + য

বিশেষণ

১.
স্কন্ধে জাত; স্কন্ধে উৎপন্ন; স্কন্ধভব।
২.
বিভাজ্য; যা ভাগ করা যায়।

ব্যুৎপত্তি

সংস্কৃত, অংস + যৎ।

টীকা

‘অংস’ অর্থ স্কন্ধ বা কাঁধ। ‘অংসে স্কন্ধে ভবঃ’—অর্থাৎ স্কন্ধে উৎপন্ন বা স্কন্ধে অবস্থিত—এই অর্থে ‘যৎ’ প্রত্যয়যোগে অংস্য শব্দটি নিষ্পন্ন। এ ছাড়া কর্মবাচ্যে ‘যৎ’ প্রত্যয়ান্ত অংস্য শব্দের অর্থ বিভাজ্য; যা ভাগ করা উচিত বা ভাগ করা যায়।