অংস্বরূপা

শব্দমান : প্রমিত
রোমান : ongsborupa
আইএএসটি : aṃsbarūpā
আইপিএ : ɔŋʃborupa
উচ্চারণ : অংস্বরূপা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + স্ + ব + র + ঊ + প + আ

বিশেষণ

১.
অণুরূপা; অনুসদৃশী।
২.
[আলঙ্করিক, স্ত্রীলিঙ্গ] কালী।

ব্যুৎপত্তি

অম্ স্বরূপ যার, বহুব্রীহি সমাস; স্ত্রীলিঙ্গে আ (টাপ্)।

প্রয়োগ

  1. ১.
    কালী – অংস্বরূপা অংশুময়ী। – ভারতচন্দ্র রায়গুণাকর