অংসারূঢ়

শব্দমান : প্রমিত
রোমান : ongsarurh
আইএএসটি : aṃsārūṟha
আইপিএ : ɔŋʃaruɽʱ
উচ্চারণ : অংসারূঢ়
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + স + আ + র + ঊ + ঢ়

বিশেষণ

১.
স্কন্ধারূঢ়; স্কন্ধে আরোহিত; কাঁধের ওপর স্থাপিত; কাঁধে পতিত বা ঝুলন্ত।

ব্যুৎপত্তি

অংস + আরূঢ়; স্কন্ধে আরূঢ়, দ্বিতীয়া তৎপুরুষ সমাস।

প্রয়োগ

বিশেষণ

  1. ১.
    কাঁধে – নৈদাঘ বায়ু ... অংসারূঢ় চারুবাস কম্পিত করিতেছিল। – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়