অংসতেজ

শব্দমান : প্রমিত
রোমান : angsatej
আইএএসটি : aṃsateja
আইপিএ : ɔŋʃɔt̪edʒ
উচ্চারণ : অংসতেজ
বিশ্লেষণ : অ + ং + স + ত + এ + জ

বিশেষ্য

১.
অংশের প্রভা; অংশবিশেষের দীপ্তি বা জ্যোতি।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংস (অংশ) + তেজ।

প্রয়োগ

  1. ১.
    অংশের প্রভা – ‘নারায়ন অংসতেজ জগত দিপন।’ – শ্রীকৃষ্ণবিজয়, মালাধর বসু, ১৫০০