অংসত্র
শব্দমান : প্রমিত
রোমান : ongsotro
আইএএসটি : aṃsatra
আইপিএ : ɔŋʃɔt̪ro
উচ্চারণ : অংসত্র
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + স + ত্ + র
যা অংস ত্রাণ করে; স্কন্ধাবরক কবচবিশেষ।
বিশেষ্য
১.
স্কন্ধরক্ষক কবচ; স্কন্ধাবরক।
ব্যুৎপত্তি
সংস্কৃত অংস১ + √ত্রৈ (ত্র–ত্রাণে) + অ (কর্তবাচ্য)।
টীকা
আদেচ উপদেশে হশিতি (পাণিনি ৬.১.৪৫)। এজন্তো যো ধাতুরূপদেশে সত্যাকারাদেশো ভবতি, শিতি তু প্রত্যয়ে ন ভবতি। উপদেশে যে সকর ধাতু এজন্ত তাদের পর আকার আদেশ হয়। কিন্তু প্রত্যয়ের শকার ইৎ হলে হয় না। এখানে ত্রৈ ধাতুর ঐকার স্থানে আকার হলে ত্রা হয়, তারপর আতোঽনুপসর্গে কঃ (পাণিনি ৩.২.৩)–আতো লোপঃ। উপসর্গহীন কর্মোপপদের পর আকারান্ত ধাতুর উত্তর কপ্রত্যয় হয় এবং আকারের লোপ হয়।