অংসকূট

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অংশকূট
রোমান : ongsokut
আইএএসটি : aṃsakūṭa
আইপিএ : ɔŋʃokuʈ
উচ্চারণ : অংসকূট
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + স + ক + ঊ + ট

বিশেষ্য

১.
ষাঁড়ের ঝুঁট বা ঝুঁটি; ককুদ।
২.
কূটবৎ উচ্চ স্কন্ধত তুঙ্গস্কন্ধ।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংস (স্কন্ধ) কূট (শিখর)– ষষ্ঠী তৎপুরুষ; অংস কূটতুল্য, উপমিত সমাস; অংসঃকূট ইব উন্নতঃ।

টীকা

ষাঁড়ের ঝুঁট পুরুষত্বের লক্ষণ। যেমন ছাগলকে খাসি করলে অধিক শৃঙ্গবৃদ্ধি বা গায়ে গন্ধ হয় না, তদ্রূপ ষাঁড়ের কোষ কেটে দিলে ঝুঁটবৃদ্ধি হয় না।