অংশুময়ী

শব্দমান : প্রমিত
রোমান : angshumayi
আইএএসটি : aṃśumaẏī
আইপিএ : ɔŋʃumoe̯i
উচ্চারণ : অংশুময়ী
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + উ + ম + য় + ঈ

বিশেষণ

১.
[স্ত্রীলিঙ্গ] অংশু বা কিরণযুক্ত; রশ্মিময়; উজ্জ্বল প্রভাবিশিষ্ট; দীপ্তিময়।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশু + ময়ট্ (ময়); স্ত্রীলিঙ্গ।

প্রয়োগ

  1. ১.
    উজ্জ্বল প্রভাবিশিষ্ট; রশ্মিময় – ‘ঊষা অংশুময়ী গিরিশৃঙ্গমাঝে।’ – মাইকেল মধুসূদন দত্ত, ১৮৬১