অংশুমৎ

শব্দমান : প্রমিত
রোমান : ongshumot
আইএএসটি : aṃśumat
আইপিএ : ɔŋʃumɔt̪
উচ্চারণ : অংশুমৎ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + উ + ম + ৎ

বিশেষ্য

১.
সূর্য।
২.
[পৌরাণিক] সূর্যবংশীয় রাজা; সগর রাজার পৌত্র, যিনি সগরের মেধ্য অশ্বের রক্ষক নিযুক্ত হয়েছিলেন।

বিশেষণ

১.
প্রভান্বিত; কিরণযুক্ত; দ্যুতিমান্; আভাময়; চকচকে।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশু (কিরণ) + মটুপ্ (মৎ); তার কিংবা তাতে এটি আছে, এই অর্থে মতুপ্ (মৎ) প্রত্যয় হয়, অংশুমান্, অংশুমন্তৌ, অংশুমন্তঃ, অংশুমত্ত্ব; (অস্ত্যর্থে)।