অংশুমান্

শব্দমান : চলিত
বিকল্প বানান : অংশুমান
রোমান : ongshuman
আইএএসটি : aṃśumān
আইপিএ : ɔŋʃuman
উচ্চারণ : অংশুমান্
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + উ + ম + আ + ন্

বিশেষ্য

১.
সূর্য।
২.
[পৌরাণিক] সূর্যবংশীয় রাজা অসমঞ্জের পুত্র, সগর রাজার পৌত্র ও দিলীপের পিতা সূর্যবংশীয় রাজা বিশেষ।
৩.
[স্ত্রীলিঙ্গ] অংশুমতী।

বিশেষণ

১.
কিরণবিশিষ্ট; যার অংশু আছে; কিরণযুক্ত; প্রভাম্বিত।
২.
সূত্রসূক্ষ্মাংশযুক্ত; আঁশাল; Fibrous.

ব্যুৎপত্তি

সংস্কৃত মূলশব্দ অংশুমৎ যার অংশু আছে; অংশু + মৎ (মতুপ্) অস্ত্যর্থে একবচন। স্ত্রীলিঙ্গ অংশুমতী; বৈদিক।

পুরাণ

রাজা সগরের পুত্র অসমঞ্জের ঔরসে এবং অম্বুজাক্ষীর গর্ভে অংশুমানের জন্ম হয়। রাজা সগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরির পর এবং তাঁর ষাট হাজার পুত্রেদের ভস্মীভূত হওয়ার শোচনীয় ঘটনার পর, এই অংশুমানই অত্যন্ত সাহসিকতার সাথে পাতালে গিয়ে ঋষি কপিলের আশ্রম থেকে যজ্ঞের ঘোড়া উদ্ধার করেছিলেন এবং পিতৃপুরুষদের উদ্ধারের পথ প্রশস্ত করেছিলেন। পরবর্তীতে তিনি অযোধ্যার সিংহাসনে আরোহণ করেন এবং তাঁরই ঔরসে ও পরবর্তীতে রাজা দিলীপের বংশে গঙ্গাবতরণকারী বিখ্যাত রাজা ভগীরথের জন্ম হয়।