অ্যাঁ

শব্দমান : প্রমিত
রোমান : ojan
আইএএসটি : ayām̐
আইপিএ : ɔdʒã
উচ্চারণ : অ্যাঁ
শব্দ শ্রেণী : দেশী
বিশ্লেষণ : অ্ + য + আ + ঁ

অব্যয়

১.
বিস্ময়, বিস্ময়সূচক উক্তি বা আকস্মিক চমক প্রকাশে ব্যবহৃত ধ্বনি।
২.
প্রশ্ন, সংশয় বা কোন কথা স্পষ্টভাবে শুনতে না পাওয়ার ভাব প্রকাশে ব্যবহৃত অব্যয়।
৩.
আহ্বানে সাড়া দিতে বা ডাকে সাড়া দিয়ে নিজের উপস্থিতি জানাতে ব্যবহৃত অব্যয়।
৪.
অনভিপ্রেত বা অপ্রত্যাশিত বিষয়ে হঠাৎ প্রশ্নের সম্মুখীন হয়ে কিংকর্তব্যবিমূঢ়তা, ইতস্তত ভাব বা কথা জড়িয়ে যাওয়ার অবস্থা প্রকাশে ব্যবহৃত অব্যয়।

প্রয়োগ

অব্যয়

  1. ১.
    হাঁ, স্ত্রীলোক – … বড় সুন্দরী বটে, অ্যাঁ অচ্ছা ডাক, হান্‌ফেকে ডাক। – মাইকেল মধুসূদন দত্ত
  2. ২.
    ইতস্তত –

    আশমানি।– কথা কওনা যে?

    দিগ্‌গজ।– “অ্যাঁ অ্যাঁ, তা তা তা তা”– বাঙ্‌নিষ্পত্তি হইয়া উঠিল না।

    আশমানি।– তবে কি পারিবে না?

    দিগ্‌গজ।– অ্যাঁ অ্যাঁ অ্যাঁ, তা তা–স্বামিঠাকুরকে বলিয়া আসি।

    – বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. ৩.
    বিস্ময় – ভক্ত।– (মালা জপিতে জপিতে) অ্যাঁ! অ্যাঁ! – বলিস কি রে! – মাইকেল মধুসূদন দত্ত
  4. ৪.
    বিস্ময় – অ্যাঁ! কি সর্ব্বনাশ! নিমাই কোথা গেল! – গিরিশ গ্রন্থাবলী
  5. ৫.
    সাড়া –

    গদা।– ও হানিফ, এদিকে আয়!

    হানিফ। – অ্যাঁ! কি?

    – মাইকেল মধুসূদন দত্ত