অ্যা

শব্দমান : প্রমিত
রোমান : oja
আইএএসটি : ayā
আইপিএ : ɔdʒa
উচ্চারণ : অ্যা
শব্দ শ্রেণী : দেশী
বিশ্লেষণ : অ্ + য + আ

ক্রিয়াপ্রত্যয়

অনন্তার্থে অসমাপিকা ক্রিয়ার প্রত্যয়বিশেষ। [অপ্রচলিত]।

ব্যুৎপত্তি

ইয়া > ইআ > য়া > য়্যা > অ্যা; উচ্চারণানুসারে।

টীকা

‘ইয়া’ প্রত্যয়ের ধ্বনিগত বিবর্তনে ‘অ্যা’ রূপের উৎপত্তি হয়েছে। যেমন—থুইয়া > থুয়া > থুয়্যা > অ্যা। এই প্রত্যয় কঅ্যা, ছুঁঅ্যা, পাঠাঅ্যা, হঅ্যা প্রভৃতি ক্রিয়ারূপে দেখা যায়।