অকিঞ্চিৎকর

শব্দমান : প্রমিত
রোমান : akinchitkar
আইএএসটি : akiñcitkara
আইপিএ : ɔkintʃit̪kɔr
উচ্চারণ : অকিঞ্চিৎকর
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ই + ঞ্ + চ + ই + ৎ + ক + র

বিশেষণ

১.
যে কিছুই করে না; ক্রিয়াশূন্য।
২.
যা কিঞ্চিৎ (ক্ষতি বা বৃদ্ধি) করে না; তুচ্ছ; নগণ্য; হেয়; সামান্য।
৩.
অল্প; সামান্য; যৎসামান্য, তুচ্ছ, নগন্য, যাতে কিছুই হয় না।

প্রয়োগ

বিশেষণ

  1. ১.
    তুচ্ছ – অন্তঃকরণ হইতে অকিঞ্চিৎকর শোক নিষ্কাশিত করিয়া রাজকার্য্যে মনোনিবেশ করুন। – সীতার বনবাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. ২.
    নগণ্য – তাঁর বক্তব্যের সমর্থনে যে যুক্তি তিনি উপস্থিত করেন তা নিতান্তই অকিঞ্চিৎকর।
  3. ৩.
    সামান্য – গদ্যময় কাব্যকে আলঙ্কারিকেরা কথা ও আখ্যায়িকা এই দুইভাগে বিভক্ত করিয়া থাকেন। কিন্তু এই দু’য়ের বৈলক্ষণ্য এমন সামান্য যে ইহাদিগের ভাগদ্বয়ে বিভাগ অনাবশ্যক ও অকিঞ্চিৎকর। – কাব্যনির্ণয়

ব্যুৎপত্তি

সংস্কৃত ন + কিঞ্চিৎ + কর (যে করে); উপপদ সমাস। স্ত্রীলিঙ্গে অকিঞ্চিৎকরী।