অকিঞ্চন

শব্দমান : প্রমিত
রোমান : akinchan
আইএএসটি : akiñcana
আইপিএ : ɔkintʃɔn
উচ্চারণ : অকিঞ্চন
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ই + ঞ্ + চ + ন

বিশেষণ

১.
যার কিছু নেই; নিঃস্ব; নির্ধন; দরিদ্র; সম্বলহীন; দীন।
২.
বিষয়-বিরক্ত; সংসার-বিরাগী; সন্ন্যাসী; দরবেশ; ফকির; ভক্ত।
৩.
পতিপুত্রহীনা; দুঃখী।
৪.
অধম; নীচ; সামান্য; তুচ্ছ; ইতর।
৫.
মূঢ়; মত্ত।
৬.
(বাংলায়) একাগ্র; ঐকান্তিক (অপ্রচল)।
৭.
(বাংলায়) দীন; জ্ঞানহীন; অনাথ; বেচারা; কৃপণ।

প্রয়োগ

বিশেষণ

  1. ১.
    একাগ্র – যে জনার হরিভক্তি অকিঞ্চনা হয়। – ভারতচন্দ্র রায়গুণাকর
  2. ২.
    তুচ্ছ – আমি অতি হেয় ও অকিঞ্চন। – আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্র
  3. ৩.
    দীন – পরম সানন্দে বলি হইয়া অকিঞ্চন। চলিল পাতালপুরে ছাড়ি মহাধন॥ – গঙ্গামঙ্গল
  4. ৪.
    দুঃখী – কৃপা, প্রভু, কর অকিঞ্চনে। – মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত
  5. ৫.
    দুঃখী – শুন অকিঞ্চনের গোহারি। – কবিকঙ্কণ চণ্ডী
  6. ৬.
    নিঃস্ব – ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কৈল সভার মান। – চৈতন্যচরিতামৃত
  7. ৭.
    মূঢ় – অকিঞ্চণ মন দৃঢ় ভাবে জপ নারায়ণ। – বাংলা গান
  8. ৮.
    সংসার বিরাগী – এ সব ছাড়িয়া আর বর্ণাশ্রমধর্ম্ম। অকিঞ্চন হৈয়া লয় কৃষ্ণৈকশরণ॥ – চৈতন্যচরিতামৃত
  9. ৯.
    সামান্য – আমাদিগের অনুচিকীর্ষাবৃত্তি কি শুদ্ধ তাঁহাদিগের অকিঞ্চন গুণের বা দোষের অনুকরণ করিতে শিক্ষা দিয়াই চরিতার্থ থাকিবে? – রচনাবলী

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ + কিঞ্চন (কিছু)—যার কিছুই নাই—বহুব্রীহি সমাস।