অকালের পূজা

শব্দমান : প্রমিত
রোমান : akaler puja
আইএএসটি : akālera pūjā
আইপিএ : ɔkaler pudʒa
উচ্চারণ : অকালের পূজা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + ল + এ + র / প + ঊ + জ + আ

বিশেষ্য

১.
দেবতাদিগের উত্তরায়ণ দিন এবং দক্ষিণায়ণ রাত্রি। সুতরাং আশ্বিন মাস দেবতাদের রাত্রি। রাত্রিতে নিদ্রিতের পূজা অবিধেয়। রামচন্দ্র রাবণ-বধার্থ অপেক্ষা করতে না পেরে, ও শরৎকালই শাস্ত্রমতে যুদ্ধযাত্রার প্রধান সময় বলে আশ্বিন মাসেই দুর্গাপূজা করেছিলেন। দেবতাদের রাত্রিকালে এই পূজা অনুষ্ঠিত হয় বলে এই নাম, ও তাই অকালবোধন আবশ্যক; চৈত্র মাসের পূজাই (বাসন্তী পূজা) কালের পূজা।