অকালে

শব্দমান : প্রমিত
রোমান : akale
আইএএসটি : akāle
আইপিএ : ɔkale
উচ্চারণ : অকালে
শব্দ শ্রেণী : তদ্ভব
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + ল + এ

বিশেষণ

১.
অপরিণত বা অল্পবয়সে।

ক্রিয়াবিশেষণ

১.
অসময়ে; অনুপযুক্ত কালে।

প্রয়োগ

ক্রিয়াবিশেষণ

  1. ১.
    অল্পবয়সে – বীরচূড়ামণি বীরবাহু, চলি যবে গেলা যমপুরে অকালে। – মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত
  2. ২.
    অসময়ে – কি লাগিয়া হেথা আইলা অকালে? – মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত
  3. ৩.
    অসময়ে – শূন্য এ-বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়! তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। – কাজী নজরুল ইসলাম

ব্যুৎপত্তি

সংস্কৃত অকাল + বাংলা এ।