অকালসহ
শব্দমান : প্রমিত
রোমান : akalasah
আইএএসটি : akālasaha
আইপিএ : ɔkalɔʃoɦ
উচ্চারণ : অকালসহ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + ল + স + হ
বিশেষণ
১.
যে কালবিলম্ব সহে না; বিলম্বাসহিষ্ণু; যার কালবিলম্ব সয়না; অধৈর্য্য; অস্থির।
২.
যাতে কালবিলম্ব সহে না বা যে বিষয়ে কালবিলম্ব করা চলে না।
ব্যুৎপত্তি
সংস্কৃত ন = অ-কাল (সময়, বিলম্ব)-সহ (যে সয়); নঞ্ তৎপুরুষ সমাস; স্ত্রীলিঙ্গ অকালসহা।