অকার্য

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকার্য্য (অপ্রমিত)
রোমান : akarja
আইএএসটি : akārya
আইপিএ : ɔkardʒɔ
উচ্চারণ : অকার্য
বিশ্লেষণ : অ + ক + আ + র্ + য

বিশেষ্য

১.
যা করণীয় নয়; অকর্তব্য; অকর্তব্য কার্য; অননুষ্ঠেয়; অবৈধ কর্ম; অসৎকার্য; কুকর্ম; গর্হিত কর্ম।
২.
কর্তব্যভিন্ন; বৃথা কার্য।

বিশেষণ

১.
অকরণীয়; অননুষ্ঠেয়।
২.
অপ্রশস্ত কার্য; শাস্ত্রবিরোধী কর্ম; অবৈধকর্ম; অকৃতা।
৩.
কুৎসিত কাজ; দুষ্কৃত; পাপকর্ম।
৪.
(বাংলায়) বিরক্তিকর কাজ; বৃথা কাজ।

প্রয়োগ

বিশেষ্য

  1. ১.
    অকরণীয় – শাস্ত্রকারেরা গর্হিত অকার্য্য দ্বারা সুহৃদের প্রাণরক্ষা কর্ত্তব্য বলিয়া থাকেন। – কাদম্বরী
  1. ২.
    দুষ্কর্ম – তারা যেরূপ দুর্ব্বৃত্ত তাতে মনে হয় তাদের অকার্য্য কিছুই নাই।

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ (অবৈধ, কুৎসিত, নিষ্প্রয়োজনীয়) কার্য্য; নঞ্ + √কৃ + ণ্যৎ; নঞ্ তৎপুরুষ সমাস; ঋহলোর্ণ্যৎ—পাণিনি ৩.২.১২৪। ঋকারান্ত এবং হলন্ত ধাতুর উত্তর ণ্যৎ প্রত্যয় হয়। যার কার্য নেই— বহুব্রীহি সমাস।