অকাজ

শব্দমান : প্রমিত
রোমান : akaj
আইএএসটি : akāja
আইপিএ : ɔkadʒ
উচ্চারণ : অকাজ
শব্দ শ্রেণী : তদ্ভব
বিশ্লেষণ : অ + ক + আ + জ

বিশেষ্য

১.
যা কাজ নয়; নির্বোধের কাজ; কুকাজ; বাজে কাজ; অনুচিত কাজ।
২.
অপ্রশস্ত কাজ; অসৎকার্য; কুকর্ম।
৩.
অন্যায়; অকর্ম; কুকর্ম; অবৈধ কাজ; ধর্মবিরোধী কাজ।
৪.
অনর্থ; যে কাজে অভীষ্ট ফল নেই; বৃথা; বৃথা কাজ; মিছা কাজ।
৫.
বিষম সমস্যার কর্ম বা বিষয়।
৬.
কাজের অভাব।

প্রয়োগ

বিশেষ্য

  1. ১.
    অনর্থ – না দেখিয়া ছিনু ভাল। দেখিয়া অকাজ হল, না দেখিলে প্রাণ কেন কান্দে। – চণ্ডীদাস
  2. ২.
    অনুচিত কাজ – অকাজের গোঁসাই।
  3. ৩.
    কুকর্ম – অকারণে অকাজ লয়ে ঘাড়ে অসময়ে অপথ দিয়ে যান। – রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ৪.
    বিষম সমস্যার কাজ –

    গোবিন্দদাস কহে পড়ল অকাজ গো; এ ধনি পদুমিনী পড়ল অকাজ।

    – গোবিন্দদাস
  5. ৫.
    বৃথা – অকাজে দিবস গেল, নৌকা নাহি পার হৈল, পরাণ হৈল পরমাদ। – জ্ঞানদাস
  6. ৬.
    রাষ্ট্রবিরোধী – অকাজের অপথ দিয়েই তা’রা তাড়াতাড়ি সংসারে ত’রে যাবে। – ঘরে বাইরে, রবীন্দ্রনাথ ঠাকুর
  1. ৭.
    ধর্মবিরোধী কাজ – যত করে মুসলমান সকলি অকাজ। – অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর

বিশেষণ

অকাজিয়া, অকাজুয়া—অকেজো।

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ (অপ্রশস্ত, অন্যায়; বাংলা মন্দ অর্থে) কাজ।