অকষ্টবদ্ধ
শব্দমান : প্রমিত
রোমান : akashtabaddha
আইএএসটি : akaṣṭabaddha
আইপিএ : ɔkɔʃʈɔbɔd̪d̪ʱo
উচ্চারণ : অকষ্টবদ্ধ
শব্দ শ্রেণী : মিশ্র
ভাষা : বাংলা, সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ষ্ + ট + ব + দ্ + ধ
বিশেষ্য
১.
অত্যন্ত বিপন্ন; অত্যন্ত বিপদগ্রস্ত; যার তুল্য কষ্ট বা ক্লেশ নেই; বিষমসঙ্কট; অধিক দুঃখ; যে অবস্থায় নড়ার শক্তি পর্যন্ত থাকে না; অপ্রতিহার্য আপদ; অতিক্লেশকরভাবে বিপজ্জড়িত; অতিবিপন্ন; উভয় সঙ্কট; যে কষ্ট বা দুঃখের সহজে প্রতিকার হয় না।
বিশেষণ
১.
দুঃস্থ, বিষম সঙ্কটাপন্ন।
প্রয়োগ
বিশেষ্য
- ১.সীমাহীনকষ্ট – পেয়ে বহুকষ্ট, বাহির প্রকোষ্ট, অকষ্টবদ্ধের ন্যায়। ভ্রমিতে ভ্রমিতে, পড়িয়া ভ্রমিতে, ক্রমেতে বাহির হয়॥ – বাসবদত্তা
বিশেষ্য
অকষ্টবদ্ধতা। স্ত্রীলিঙ্গ অকষ্টবদ্ধা।
ব্যুৎপত্তি
বাংলা অ (যথার্থ, অতিরিক্ত বা অত্যন্ত) + সংস্কৃত কষ্ট + সংস্কৃত বদ্ধ (বন্ধন); তুলনামূলক সংস্কৃত “হা কষ্টং বদ্ধঃ”; সংস্কৃত অক (সুখের অভাব)।