অকষ্টকল্পনা
শব্দমান : প্রমিত
রোমান : akashtakalpana
আইএএসটি : akaṣṭakalpanā
আইপিএ : ɔkɔʃʈɔkɔlpɔna
উচ্চারণ : অকষ্টকল্পনা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ষ্ + ট + ক + ল্ + প + ন + আ
বিশেষ্য
১.
যে কল্পনা বা রচনা কবির মানস হতে স্বতঃ উত্থিত বা লেখকের লেখনী হতে স্বতঃ বিনির্গত হয়; যে রচনার জন্য লেখককে আয়াস স্বীকার করতে হয় না; অনায়াসসাধ্য কল্পনা; সহজসাধ্য রচনা; স্বতঃস্ফূর্ত কল্পনা বা রচনা।
ব্যুৎপত্তি
সংস্কৃত, ন (অ) + কষ্ট + কল্পনা (কষ্টকল্পনা laboured language, laboured thought নয়)।