অকল্ক
শব্দমান : প্রমিত
রোমান : akalka
আইএএসটি : akalka
আইপিএ : ɔkɔlko
উচ্চারণ : অকল্ক
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ল্ + ক
বিশেষণ
১.
যাতে কল্ক নেই; নির্মল; মলহীন।
২.
[কল্ক = পাপ] অপাপ; নিষ্পাপ; পাপহীন।
৩.
[কল্ক = অহঙ্কার] নিরহঙ্কার; অহঙ্কারহীন; যার অহঙ্কার নেই; দম্ভহীন; দম্ভরহিত; বীতদম্ভ; অগর্ব।
স্ত্রীলিঙ্গ
অকল্কা — জ্যোৎস্না [বিরল]।
সংস্কৃত ন = অ-কল্ক (কাইট, মল, পাপ, অহঙ্কার); নঞ্ বহুব্রীহি।