অকলঙ্কী
শব্দমান : প্রমিত
রোমান : akalangki
আইএএসটি : akalaṅkī
আইপিএ : ɔkɔloŋki
উচ্চারণ : অকলঙ্কী
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ল + ঙ্ + ক + ঈ
বিশেষণ
১.
যে কলঙ্কী নয়; কলঙ্কহীন; নিষ্কলঙ্ক; সাধু; নির্দোষ; নির্মল (‘অকলঙ্কী চাঁদ’)
স্ত্রীলিঙ্গ
অকলঙ্কিনী।
ব্যুৎপত্তি
সংস্কৃত মূলশব্দ অলঙ্কিন্; অ (নাই) - কলঙ্ক + ইন্ (অস্ত্যার্থে); নঞ্ তৎপুরুষ।
প্রয়োগ
বিশেষণ
- ১.কলঙ্কহীন – অকলঙ্কী করব তারে... নতুন চতুরালি ক’রে... শাস ননদী দেখবে ফিকির মোর। – রাজকৃষ্ণ রায়