অকরোটি
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকরোটী (অপ্রমিত)
রোমান : okoroti
আইএএসটি : akaroṭi
আইপিএ : ɔkɔroʈi
উচ্চারণ : অকরোটি
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র + ও + ট + ই
বিশেষ্য
১.
যে সকল জন্তুর মাথার খুলির সম্পূর্ণ বা আংশিক অভাব আছে (এই সকল জন্তু পঞ্জরী প্রাণীর নিম্নস্তরে অবস্থিত); আংশিক বা সম্পূর্ণ করোটিহীন; মেরুদণ্ডী প্রাণীর নিম্নস্তরভুক্ত জন্তু।
২.
(শরীরবিদ্যা) Acrania. (কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রণীত পরিভাষা)।
ব্যুৎপত্তি
সংস্কৃত ন = অ (অভাব বা অল্পতা) + করোটী (মাথার খুলি)।