অকরুণা

শব্দমান : প্রমিত
রোমান : akaruna
আইএএসটি : akaruṇā
আইপিএ : ɔkoruna
উচ্চারণ : অকরুণা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র + উ + ণ + আ
১.
যে করুণাহীন; যার মনে দয়া-মায়া বা সহানুভূতি নেই; নির্দয় নারী; নিষ্ঠুরা; পাষাণহৃদয়া।

ব্যুৎপত্তি

সংস্কৃত, অ + করুণ + আ (স্ত্রীলিঙ্গ)।

প্রয়োগ

  1. ১.
    করুণাহীনা; নির্দয় নারী – ‘অকরুণা! প্রাণ নিয়ে এ কি মিথ্যা অকরুণ খেলা।’ – চক্রবাক; অকরুণা, কাজী নজরুল ইসলাম, ১৯২৩