অংশুক১
শব্দমান : প্রমিত
রোমান : ongshuk
আইএএসটি : aṃśuka
আইপিএ : ɔŋʃuk
উচ্চারণ : অংশুক
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + উ + ক
বিশেষ্য
১.
অংশুদ্বারা নির্বৃত্ত; অংশুদ্বারা প্রকাশ পায়; বস্ত্র; বসন।
২.
শুক্লবস্ত্র।
৩.
উত্তরীয় বস্ত্র; উড়ানি; ওড়না।
৪.
সূক্ষ্মবস্ত্র।
৫.
পরিধেয় বস্ত্র; অধোবাস।
৬.
পত্র; তেজপত্র।
ব্যুৎপত্তি
সংস্কৃত অংশু + ক (কন্), অথবা, অংশু + >কাশ্ + অ (ড)-ক।
প্রয়োগ
বিশেষ্য
- ১.সূক্ষ্মবস্ত্র – চীনাংশুক। – শকুন্তলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
অংশুক২
শব্দমান : প্রমিত
রোমান : ongshuk
আইএএসটি : aṃśuka
আইপিএ : ɔŋʃuk
উচ্চারণ : অংশুক
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + উ + ক
বিশেষ্য
১.
অংশু; কিরণ।
২.
অল্পপ্রভা; মৃদুদ্যুতি।
ব্যুৎপত্তি
অংশুক২ [অংশু + ক (কন্) স্বার্থে, অল্পার্থে।]