অংশু

শব্দমান : প্রমিত
রোমান : ongshu
আইএএসটি : aṃśu
আইপিএ : ɔŋʃu
উচ্চারণ : অংশু
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : অন্‌শ্
বিশ্লেষণ : অ + ং + শ + উ

বিজ্ঞানমতে, সমস্ত পদার্থই একপ্রকার অত্যন্ত হালকা ও প্রবল স্থিতিস্থাপক বাষ্পীয় পদার্থে পরিব্যাপ্ত থাকে। এর অণুগুলি কম্পনগতির সাহায্যে অত্যন্ত দ্রুত চলাচল করে দীপ্তিরশ্মি উৎপন্ন করে। এই দীপ্তিরশ্মি আকাশ-পদার্থে (ether) বাহিত হয়ে তরঙ্গগতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। সেই রশ্মি দর্শনেন্দ্রিয়ে এসে পড়লে আমরা বিভিন্ন পদার্থ দেখতে পাই। এভাবে বিকীর্ণ আলোকরশ্মির প্রতিটি রশ্মি বা রেখাকে অংশু (luminous ray) বলা হয়।

বিশেষ্য

০১.
যা ব্যাপ্ত করে; রশ্মি; আলোক-রেখা; কিরণ; কর।
০২.
প্রভা; রুচি; দীপ্তি।
০৩.
(সাদৃশ্যে) সূত্র; সূতা।
০৪.
সূত্রাদির সূক্ষ্মাংশ; তন্তু; আঁশ; Fibre।
০৫.
বস্ত্র; বেশ; পরিচ্ছদ।
০৬.
লেশ; অণু; কণা।
০৭.
সূক্ষাংশ।
০৮.
(সহস্রাংশু স্থলে, অপ্রচলিত) সূর্য।
০৯.
প্রকাশ (তুলনামূলক উপাংশু)।
১০.
বেগ।

জ্ঞাতব্য

প্র, সহস্র, হিম, সুধা প্রভৃতির সঙ্গে সর্বদা অংশুর সমাস হয়। যথা– প্রাংশু, সহস্রাংশু, হিমাংশু, সুধাংশু। চলিত ভাষায় আঁশ, এঁসো।

ব্যুৎপত্তি

সংস্কৃত ✔অন্‌শ্ (ব্যাপা) + উ (কর্তৃবাচ্য) যে ব্যাপে, ছড়িয়ে পড়ে।

প্রয়োগ

বিশেষ্য

  1. ১.
    কিরণ – দিনমণি ... প্রচণ্ড অংশুসমূহ নিক্ষেপ করিতে লাগিলেন। – কাদম্বরী।
  2. ২.
    কিরণ; কর – কভু সাধ্বী ঋষি-বংশ-বধূ সুহাসিনী, আসিতেন দাসীর কুটিরে, সুধাংশুর অংশু যেন অন্ধকার ধামে। – মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত।
  3. ৩.
    দীপ্তি – তিনি কথা কহিবার সময়ে মুখপদ্মের নিকটবর্ত্তী ভ্রমরগণকে দশনাংশুদ্বারা শুক্লবর্ণ করিয়া কথা কহিয়াছিলেন। – কাদম্বরী