অংশিদার
শব্দমান : প্রমিত
রোমান : angshidar
আইএএসটি : aṃśidāra
আইপিএ : ɔŋʃid̪ar
উচ্চারণ : অংশিদার
শব্দ শ্রেণী : মিশ্র
ভাষা : সংস্কৃত, ফারসি
বিশ্লেষণ : অ + ং + শ + ই + দ + আ + র
বিশেষ্য
১.
কোন সম্পত্তি, প্রতিষ্ঠান, ব্যবসা বা কারবারে অংশ বা স্বত্বের অধিকারী ব্যক্তি; অংশী; শরিক।
২.
কোন যৌথ উদ্যোগ বা প্রতিষ্ঠানের সহমালিক।
ব্যুৎপত্তি
সংস্কৃত অংশী + ফারসি দার।
প্রয়োগ
- ১.অংশী – ‘… সংবাদ সুধাকর নামক এক অধর্ম্মপত্রের অংশিদার হইয়াছেন।’ – সংবাদ প্রভাকর, ১৮৩১