অংশী১
শব্দমান : প্রমিত
রোমান : ongshi
আইএএসটি : aṃśī
আইপিএ : ɔŋʃi
উচ্চারণ : অংশী
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + ঈ
বিশেষণ
১.
ভাগী; অংশবিশিষ্ট; যে অংশ করে লয়; যে ভাগ পেতে পারে; ভাগার্হ; (কিছুতে) যার অংশ আছে; অংশযোগ্য; অংশবান্।
২.
[স্ত্রীলিঙ্গ] অংশিনী–অংশবিশিষ্টা।
ব্যুৎপত্তি
সংস্কৃত মূলশব্দ অংশিন্; অন্শ ণিন বা অন্শ্ (ভাগকরা) + ইন্ অস্ত্যর্থে–একবচন।
প্রয়োগ
- ১.ভাগী – দুখের যে অংশী করে, হাঁপ ছেড়ে প্রাণ তার বাঁচে।–বঙ্গসুন্দরী, বিহারীলাল চক্রবর্ত্তী। – বঙ্গসুন্দরী, বিহারীলাল চক্রবর্ত্তী
অংশী২
শব্দমান : প্রমিত
রোমান : ongshi
আইএএসটি : aṃśī
আইপিএ : ɔŋʃi
উচ্চারণ : অংশী
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + ঈ
বিশেষণ
১.
অংশধর; অংশের আধার; অংশের আশ্রয়; অবতারী।
২.
অংশকারক; বিভাজক।
৩.
[স্ত্রীলিঙ্গ] অংশিনী।
ব্যুৎপত্তি
সংস্কৃত অংশ + ইন্ (ণিনি) (বিশেষার্থে) অংশ বিশিষ্ট; একবচন, স্ত্রীলিঙ্গ অংশিনী।
প্রয়োগ
বিশেষণ
- ১.অংশধর – কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ। – চৈতন্যচরিতামৃত
- ২.অংশধর – অতএব অংশী–কৃষ্ণ, অংশ–অবতার। – চৈতন্যচরিতামৃত
- ৩.অংশধর – তাঁর যেহোঁ অংশী হন। – চৈতন্যচন্দ্রোদয়