অংশা-অংশী

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অংশাংশী
রোমান : ongsha-ongshi
আইএএসটি : aṃśā-aṃśī
আইপিএ : ɔŋʃa-ɔŋʃi
উচ্চারণ : অংশা-অংশী
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : অন্‌শ্
বিশ্লেষণ : অ + ং + শ + আ / অ + ং + শ + ঈ

বিশেষ্য

১.
পরস্পরের মধ্যে ভাগ করা; ভাগাভাগি।

প্রয়োগ

বিশেষ্য

  1. ১.
    ভাগাভাগি – বাকীর টাকাটা দেওয়ান প্রভৃতি কুঠীর যাবতীয় কর্ম্মকারক অংশা-অংশী করিয়া লইত। – বঙ্গসাহিত্য-পরিচয়

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশাংশি; ‘অংশা-অংশি’ সাধু।