অংশাবতার

শব্দমান : প্রমিত
রোমান : angshabatar
আইএএসটি : aṃśābatāra
আইপিএ : ɔŋʃabɔt̪ar
উচ্চারণ : অংশাবতার
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + আ + ব + ত + আ + র

বিশেষ্য

১.
অংশবিভূতি; আংশিক অবতার; ঈশ্বরের অংশবিশেষের অবতার; ঈশ্বরের আংশিক অবতার। যেমন—মৎস্য, কূর্ম প্রভৃতি অবতার।
২.
প্রতিনিধি; প্রতিভূ; প্রতিরূপ; কোন ব্যক্তি বা সত্তার প্রতিনিধি বা প্রতিভূরূপে উপস্থিত ব্যক্তি।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশ + অবতার; অংশের অবতার— ষষ্ঠী তৎপুরুষ সমাস।

প্রয়োগ

  1. ১.
    অংশের অবতার – ‘অংশ-অবতার—পুরষ-মৎসাদিক যত।’ – চৈতন্যচরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ, ১৫৮০
  2. ২.
    প্রতিনিধি – ‘সে তখন তারই অংশাবতার।’ – সৈয়দ মুজতবা আলী, ১৯৬০