অংশাংশ১

শব্দমান : প্রমিত
রোমান : ongshangsh
আইএএসটি : aṃśāṃśa
আইপিএ : ɔŋʃaŋʃ
উচ্চারণ : অংশাংশ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : অন্‌শ্
বিশ্লেষণ : অ + ং + শ + আ + ং + শ

বিশেষ্য

১.
অংশের অংশ; বিভাগের ভাগ; ভাগের ভাগ; কলা।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশ + অংশ (অংশের অংশ– ষষ্ঠী তৎপুরুষ)।

প্রয়োগ

  1. ১.
    যস্যাংশাংশঃ শ্রীলগর্ভোদশায়ী। – চৈতন্যচরিতামৃত
  2. ২.
    আব যাত রুদ্রবংশ, সেহো যার অংশাংশ। – চৈতন্য মঙ্গল
  3. ৩.
    অংশের অংশ – অংশের অংশ যেই কলা তার নাম। – চৈতন্যচরিতামৃত

অংশাংশ২

শব্দমান : প্রমিত
রোমান : ongshangsh
আইএএসটি : aṃśāṃśa
আইপিএ : ɔŋʃaŋʃ
উচ্চারণ : অংশাংশ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : অন্‌শ্
বিশ্লেষণ : অ + ং + শ + আ + ং + শ

বিশেষ্য

১.
ভিন্ন ভিন্ন ভাগ।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশ ও অংশ–দ্বন্দ্ব সমাস।