অংশহারী

শব্দমান : প্রমিত
রোমান : ongshohari
আইএএসটি : aṃśahārī
আইপিএ : ɔŋʃɔɦari
উচ্চারণ : অংশহারী
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : অন্‌শ্, হৃ
বিশ্লেষণ : অ + ং + শ + হ + আ + র + ঈ

বিশেষণ

১.
অংশগ্রহণকারী; অংশগ্রাহক; অংশীদার; ভাগীদার; শরিক; কোন সম্পত্তি, অধিকার বা প্রাপ্য ভাগ করে গ্রহণকারী; উত্তরাধিকারসূত্রে সম্পত্তির অংশপ্রাপ্ত ব্যক্তি; দায়াদ; কোন বিষয় বা কর্মে অংশগ্রহণকারী বা অংশভোগী ব্যক্তি।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশ + ✔হৃ + ইন্ (ণিনি)।